ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

১৭ জন যাত্রী নিয়ে রাশিয়ার যাত্রীবাহী বিমান নিখোঁজ

১৭ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার(১৬ জুলাই) সাইবেরিয়ার আকাশে টমস্ক শহরের উপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা যায়। সূত্র: রয়টার্স

 

বিমানটি কেড্রোভি শহর থেকে টমস্ক যাচ্ছিল বলে রয়টার্স নিশ্চিত করেছে। দেশটির প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, ‘নিখোঁজ বিমানের খোঁজে ইতিমধ্যেই হেলিকপ্টারে তল্লাশি চালানো হচ্ছে।’


খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছুদিন আগে সমুদ্রে বিধ্বস্ত হওয়া রাশিয়ার বিমানে ২৮ যাত্রী নিহত হয়েছিলো। সে-হিসেবে চলতি মাসে দ্বিতীয়বারের মতো রুশ বিমান নিখোঁজের ঘটনা ঘটল।

ads
ads
ads

Our Facebook Page

↑